Web Analytics

জুলাই বিপ্লব-পরবর্তী নির্বাচিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের বর্তমান কমিটি দায়িত্ব নেওয়ার এক বছর পূর্ণ করেছে। গত বছরের ৯ সেপ্টেম্বর নির্বাচনে জয়ের পর ভিপি সাদিক কায়েম ও জিএস এস এম ফরহাদের নেতৃত্বাধীন কমিটি ১৪ সেপ্টেম্বর দায়িত্ব নেয়। কমিটির দাবি, এ সময়ে পরিবহন সেবা সম্প্রসারণ, মেডিকেল সেন্টার আধুনিকায়ন, হলের গণরুম ও গেস্টরুম সংস্কৃতি বিলুপ্ত এবং রিডিংরুম, জিম, দক্ষতা উন্নয়ন ও ক্যারিয়ার সহায়তার মতো উদ্যোগ নেওয়া হয়েছে।

ডাকসুর তথ্য অনুযায়ী, প্রায় সাড়ে চার কোটি টাকার পরিবহন কাজে নতুন রুট ও কুমিল্লা পর্যন্ত বাসসেবা যুক্ত হয়েছে এবং বাসের অবস্থান জানাতে লালবাস অ্যাপের কাজ এগিয়েছে। টিকার সহযোগিতায় মেডিকেল সেন্টারে বিভিন্ন যন্ত্রপাতি যুক্ত হয়েছে। মেডিকেল ক্যাম্পে পাঁচ হাজারের বেশি শিক্ষার্থীকে বিনামূল্যে চিকিৎসা, চারটি হলে কম্পিউটার ল্যাব স্থাপন এবং ৩১টির বেশি চীনা প্রতিষ্ঠানের জব ফেয়ারে প্রায় ৪৩০ শিক্ষার্থীর কর্মসংস্থানের সুযোগ তৈরির দাবিও করেছে সংগঠনটি।

ডাকসু নেতাদের ভাষ্য, প্রশাসনের দুই দফায় দেওয়া ৩৫ লাখ টাকার বাইরে স্পনসর ও সহযোগিতায় প্রায় ৩৫ থেকে ৪০ কোটি টাকার কাজ হয়েছে। তবে শিক্ষার্থী ও বিরোধী সংগঠনগুলো আবাসন সংকট, নিরাপত্তাহীনতা, খাবারের মান এবং ডিজিটাল প্রশাসনিক সেবার প্রতিশ্রুতি অপূর্ণ থাকার অভিযোগ তুলেছে। ভিপি জানান, চীনের সহযোগিতায় প্রায় ১ হাজার ৫০০ ছাত্রী ধারণক্ষমতার নতুন হল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।