Web Analytics

ভারতের কংগ্রেস নেতা ও লোকসভার সদস্য শশী থারুর বলেছেন, বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ দেওয়া ছিল অসম্মানজনক ও রাজনৈতিকভাবে প্রভাবিত সিদ্ধান্ত। তিনি মনে করেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে চলমান অস্থিরতার জন্য ভারতেরও কিছুটা দায় রয়েছে এবং খেলাধুলার সঙ্গে রাজনীতি মেশানো উচিত নয়।

থারুর বলেন, মোস্তাফিজকে বাদ দেওয়া একটি দুর্ভাগ্যজনক সিদ্ধান্ত, যার প্রভাব এখন বিশ্ব ক্রিকেটে অনুভূত হচ্ছে। শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স নিলামে মোস্তাফিজকে চড়া দামে কিনলেও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাকে বাদ দেওয়ায় সংকটের সূত্রপাত হয়। এর পর বাংলাদেশ নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় এবং ভেন্যু পরিবর্তনের দাবি করে। আইসিসি সেই দাবি না মেনে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে, যার প্রতিবাদে পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দেয়।

থারুর আইসিসিকে সতর্কবার্তা হিসেবে এই পরিস্থিতি গ্রহণ করে জরুরি সংলাপের আহ্বান জানান এবং বলেন, ক্রিকেট বিভাজন নয়, ঐক্যের মাধ্যম হওয়া উচিত।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।