Web Analytics

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংহতি আন্দোলন তাদের নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছে। এতে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা, সম্পদের ন্যায্য বণ্টন এবং শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করার অঙ্গীকার করা হয়েছে। রোববার রাজধানীর হাতিরপুলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল ইশতেহারটি প্রকাশ করেন।

ইশতেহারে দুর্নীতি দূর করে সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি রাজনৈতিক ও অর্থনৈতিক ন্যায়বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এতে শ্রমিক, কৃষক ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষার পাশাপাশি জাতি, ধর্ম, শ্রেণি ও লিঙ্গভিত্তিক বৈষম্য দূর করার কথা বলা হয়েছে। অর্থনীতিকে রূপান্তরিত করে অনানুষ্ঠানিক খাতকে আনুষ্ঠানিক খাতে নিয়ে আসা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষির বিকাশে গুরুত্ব দেওয়া হয়েছে।

এছাড়া সর্বজনীন স্বাস্থ্যসেবা, নারীর ক্ষমতায়ন, পরিবেশ সুরক্ষা, জাতিগত বৈচিত্র্যের স্বীকৃতি এবং তরুণ ও প্রবাসীদের অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা ও বৈষম্যহীন সমাজ গঠনের অঙ্গীকারে এই ইশতেহারকে ভবিষ্যৎ রাজনীতির দিকনির্দেশনা হিসেবে উপস্থাপন করা হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!