Web Analytics

চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রায় ৯ কোটি টাকা মূল্যের ভারতীয় বস্ত্র ও বিদেশি সিগারেট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে ছোট কুমিরা বাজার সংলগ্ন ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে পাচারের চেষ্টা চলছিল বলে তথ্য পাওয়ার পর কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী বিশেষ অভিযান পরিচালনা করে। রোববার রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

অভিযানে একটি সন্দেহজনক কাভার্ডভ্যান তল্লাশি করে প্রায় ৮ কোটি ৯২ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রি-পিস, লেহেঙ্গা এবং ১ হাজার ২৯৮ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়। কাভার্ডভ্যানের চালক ও হেল্পারকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।