Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই শেষ হতে পারে। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরানের নতুন নেতারা আগের তুলনায় কম উগ্র ও বেশি যুক্তিসঙ্গত আচরণ করছেন। ট্রাম্প জানান, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানের পারমাণবিক সক্ষমতা হ্রাসের লক্ষ্য প্রায় অর্জিত হয়েছে।

ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এবং একাধিক শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তা নিহত হন। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র এখন ইরানের আকাশসীমায় আধিপত্য বিস্তার করেছে এবং নেতৃত্ব পরিবর্তনের ফলে দেশটির শাসনব্যবস্থা আরও সংযত হয়েছে। ট্রাম্প আরও বলেন, ইরানের নতুন নেতারা যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চাইছে, যদিও ইরান এমন দাবি অস্বীকার করেছে।

তিনি উল্লেখ করেন, কোনো আনুষ্ঠানিক চুক্তি ছাড়াও যুদ্ধের অবসান ঘটতে পারে, যা নিকট ভবিষ্যতে সংঘাত কমার ইঙ্গিত দেয়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।