Web Analytics

সাধারণ নির্বাচনে ভূমিধস জয়ের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা ঘোষণা করেছে বিএনপি। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের বরাতে জানা যায়, আঞ্চলিক রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানোর প্রস্তুতি চলছে এবং মোদি আমন্ত্রিতদের মধ্যে থাকবেন বলে আশা করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, যদি আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ পাঠানো হয় এবং তা গৃহীত হয়, তবে ঢাকায় মোদির উপস্থিতি নতুন রাজনৈতিক নেতৃত্বের অধীনে ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে।

তবে বিএনপি এখনো শপথগ্রহণ অনুষ্ঠানের তারিখ বা বিদেশি নেতাদের উপস্থিতি সম্পর্কে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, আঞ্চলিক টানাপোড়েনের পর ভারত-বাংলাদেশ সম্পর্ক পুনঃস্থাপনের লক্ষ্যে কাজ করছে বিএনপি।

এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্বাচনে জয়লাভ করায় তারেক রহমানকে অভিনন্দন জানান এবং ফোনে কথা বলেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, কথোপকথনে তিনি আনন্দিত এবং দুই দেশের শান্তি ও সমৃদ্ধির প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।