Web Analytics

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সারাদেশে নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। ১৯ মার্চ ২০২৬ তারিখে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘরমুখো মানুষের নিরাপত্তা, ঈদ জামাতের সুরক্ষা এবং সম্ভাব্য নাশকতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদারসহ মাঠ পর্যায়ে ব্যাপক সদস্য মোতায়েন করা হয়েছে।

র‌্যাব জানায়, প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ এলাকায় পর্যাপ্ত সদস্য মোতায়েন রেখেছে এবং কন্ট্রোল রুম, স্ট্রাইকিং রিজার্ভ, নিয়মিত টহল ও চেকপোস্ট কার্যক্রম চালু রয়েছে। রাজধানীর জাতীয় ঈদগাহে বহুস্তরীয় নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে, যেখানে প্রবেশপথে তল্লাশি, সিসিটিভি মনিটরিং ও বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। শোলাকিয়া ও দিনাজপুর বড় ঈদগাহসহ অন্যান্য স্থানে নিরাপত্তা জোরদার ও সুইপিং কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বাস টার্মিনাল, রেলস্টেশন, লঞ্চ টার্মিনাল ও ফেরিঘাটে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে র‌্যাবের সাইবার মনিটরিং টিম ভার্চুয়াল মাধ্যমে গুজব বা মিথ্যা তথ্য শনাক্তে ২৪ ঘণ্টা সক্রিয় রয়েছে, যাতে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন নিশ্চিত করা যায়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।