Web Analytics

বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে সিঙ্গাপুর। মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো এ আগ্রহের কথা জানান। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ঘাটতি হ্রাস, সিঙ্গাপুরের বিনিয়োগ বৃদ্ধি, নবায়নযোগ্য জ্বালানি, কৃষিপণ্য রপ্তানি, খাদ্য নিরাপত্তা ও পরিবেশবান্ধব শিল্প নিয়ে আলোচনা হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন বিনিয়োগবান্ধব পরিবেশ, উন্নত অবকাঠামো ও দক্ষ জনশক্তির মাধ্যমে বৈদেশিক বিনিয়োগের জন্য সম্ভাবনাময় গন্তব্যে পরিণত হয়েছে। তিনি কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, নবায়নযোগ্য জ্বালানি, লজিস্টিকস, বন্দর অবকাঠামো ও পরিবেশবান্ধব শিল্পে সহযোগিতা বৃদ্ধির সুযোগের কথা উল্লেখ করেন।

ডেরেক লো বলেন, সিঙ্গাপুর বিশেষভাবে বে-টার্মিনাল প্রকল্পে আগ্রহী, যা ৮০০ মিলিয়ন থেকে ১ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগে বাস্তবায়িত হবে। তিনি আশা প্রকাশ করেন, প্রকল্পটি বন্দরের কার্যক্ষমতা বাড়াবে, খরচ কমাবে এবং রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।