Web Analytics

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির একটি প্রতিনিধিদল ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে এবং জার্মানির চার্জ দ্য অ্যাফেয়ার্স আনজা কের্স্টেনের সঙ্গে বৈঠক করেছে। সোমবার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, মৌলিক সংস্কার ও দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

এনসিপির ভাষ্য অনুযায়ী, আলোচনায় সংসদে দলটির ভূমিকা এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো উঠে আসে। বৈঠকে আঞ্চলিক পরিস্থিতি, ইন্দো-প্যাসিফিক সহযোগিতা এবং অর্থনৈতিক অংশীদারত্ব সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।

এনসিপি প্রতিনিধিদলে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আন্তর্জাতিক বিষয়ক সেলের ইনচার্জ আলাউদ্দীন মোহাম্মদ এবং সদস্য নাভিদ নওরোজ শাহ উপস্থিত ছিলেন। দলটি জানিয়েছে, উভয় পক্ষ অভিন্ন স্বার্থের বিষয়ে ধারাবাহিক যোগাযোগ ও সহযোগিতা জোরদারের অঙ্গীকার করেছে। এর মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স ও জার্মানির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও দৃঢ় করার কথা বলা হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।