Web Analytics

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় পূবালী ব্যাংক পিএলসির দুই দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন শুরু হয়েছে। আগামী দিনের ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে বুধবার সিদ্ধিরগঞ্জ শাখার উদ্যোগে কর্মসূচিটির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে একটি র‌্যালি ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।

ক্যাশলেস লেনদেনের পরিধি বাড়ানো এবং ‘বাংলা কিউআর’-এর সহজ ও নিরাপদ ব্যবহার নিশ্চিত করা এ কর্মসূচির মূল উদ্দেশ্য। উদ্বোধনী অনুষ্ঠানে সিদ্ধিরগঞ্জ শাখার প্রধান মোহাম্মদ খায়রুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আঞ্চলিক কার্যালয়ের রিজিওনাল রিলেশনশিপ ম্যানেজার মো. সালাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সহকারী মহাব্যবস্থাপক সোনিয়া জাহান।

মো. সালাউদ্দিন বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ডিজিটাল আর্থিক লেনদেনের বিকল্প নেই। তাঁর মতে, বাংলা কিউআর চালুর ফলে বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের গ্রাহকেরা একই কিউআর কোড ব্যবহার করে দ্রুত, সহজ ও নিরাপদে অর্থ লেনদেন করতে পারবেন। অনুষ্ঠানে ব্যাংকের শিবু মার্কেট, টানবাজার ও ফতুল্লা শাখার ব্যবস্থাপকেরাও উপস্থিত ছিলেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।