Web Analytics

বাংলাদেশের নির্বাচন কমিশন সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনের ২৯৭টি আসনের বিজয়ী প্রার্থীদের তালিকা সম্বলিত গেজেটে স্বাক্ষর করেছে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে শুক্রবার রাত ১১টার দিকে কমিশন এই স্বাক্ষর সম্পন্ন করে। কমিশনের দায়িত্বশীল সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাতেই নবনির্বাচিত জনপ্রতিনিধিদের নামে গেজেট জারি করা হয়।

নির্বাচন কমিশনার আবদুর রহমান স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করে বলেন, নতুন সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন তা সরকার জানে। গেজেট প্রকাশের পর নির্বাচন কমিশন শপথ অনুষ্ঠানের জন্য সরকারের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানাবে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আগামীকাল শনিবার অথবা চলতি সপ্তাহের মধ্যেই শপথ অনুষ্ঠান সম্পন্ন হতে পারে এবং রোজার শুরুতেই নতুন সংসদের অধিবেশন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।