Web Analytics

খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বড়দিন ২০২৬ উদযাপনের জন্য তিন কোটি টাকা বিশেষ অনুদান অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পাঠানো প্রস্তাবের সারসংক্ষেপে তিনি সোমবার এই অনুমোদন দেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মঙ্গলবার বিষয়টি জানিয়েছেন।

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন আগামী ২৫ ডিসেম্বর পালিত হবে। এ উপলক্ষে ট্রাস্টটি দুই কোটি টাকা অনুদান চেয়েছিল। তবে প্রস্তাবিত অঙ্কের চেয়ে এক কোটি টাকা বেশি দিয়ে তিন কোটি টাকা অনুদানের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে অর্থ বরাদ্দের প্রস্তাব করা হয়েছিল। মন্ত্রণালয়ের সারসংক্ষেপে বলা হয়, বড়দিন উপলক্ষে ট্রাস্টের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি ২০২৬ সালে ট্রাস্টের অনুকূলে দুই কোটি টাকা বরাদ্দের অনুমোদন চাওয়া হলেও শেষ পর্যন্ত তিন কোটি টাকা বরাদ্দ অনুমোদিত হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।