Web Analytics

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম অভিযোগ করেছেন যে, অন্তর্বর্তী সরকার রাজধানীর পরিবেশ ও নগর উন্নয়নকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। রোববার জাতীয় প্রেস ক্লাবে বিএনপি আয়োজিত “সমন্বিত পরিবেশ ব্যবস্থাপনা: বন, পরিবেশ, নদী ও নগরায়ণ” শীর্ষক মতবিনিময় সভায় তিনি বলেন, অপরিকল্পিত ব্যবস্থাপনা ও সমন্বয়ের অভাবে ঢাকা শহর ১৮ মাসে ১৮ বছর পিছিয়ে গেছে।

তিনি বলেন, শুধু বক্তব্য নয়, কার্যকর বাস্তবায়নের মাধ্যমেই পরিবেশ ও নগর সমস্যার সমাধান সম্ভব। সালাম জানান, ডিএসসিসি ইতোমধ্যে মশার লার্ভা শনাক্তে ১৫ দিনব্যাপী জরিপ শুরু করেছে, ধানমন্ডিতে আন্ডারগ্রাউন্ড ইউটিলিটি লাইন প্রকল্প চালু করেছে এবং বিদেশি সহযোগিতায় বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নের কাজ করছে।

তিনি নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ঢাকার উন্নয়নে ৫০ শতাংশ দায়িত্ব জনগণের এবং ৫০ শতাংশ সিটি করপোরেশনের। সামাজিক প্রতিরোধ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ঢাকার চেহারা বদলে দেওয়া সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।