Web Analytics

কৃষকদের সরকারি সহায়তা সরাসরি পৌঁছে দেওয়া ও কৃষিসেবা সহজ করতে কৃষক কার্ড কর্মসূচির দ্বিতীয় ধাপ আগামী ২ ডিসেম্বর শুরু হচ্ছে। কুষ্টিয়া সদর উপজেলায় প্রধানমন্ত্রী এ কার্যক্রম উদ্বোধন করবেন। এ ধাপে খুলনা ও ঢাকা বিভাগের প্রায় দুই লাখ ৯০ হাজার কৃষক অন্তর্ভুক্ত হবেন এবং ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের কৃষি উপকরণ কেনায় প্রায় ৬৭ কোটি ২০ লাখ টাকা সহায়তা দেওয়া হবে।

আগামী ৫ ডিসেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রংপুর বিভাগের কৃষকদের জন্য কার্ড বিতরণ ও সহায়তা কার্যক্রম উদ্বোধনের কথা রয়েছে। রংপুরের প্রায় এক লাখ ৫৪ হাজার কৃষক এ কর্মসূচির আওতায় আসবেন। তাদের মধ্যে এক লাখ ৩৭ হাজার ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের ব্যাংক হিসাবে প্রায় ৩৪ কোটি ৪৩ লাখ টাকা দেওয়া হবে।

দুই ধাপে প্রায় চার লাখ ৪৪ হাজার কৃষককে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রায় চার লাখ ছয় হাজার কৃষক বছরে জনপ্রতি ২,৫০০ টাকা করে সহায়তা পাবেন। মোট প্রায় ১০১ কোটি ৬৩ লাখ টাকা সরকারি আইবাস ব্যবস্থায় ব্যাংক হিসাবে পাঠানো হবে। সরকার চার বছরে প্রায় দুই কোটি ৩৫ লাখ কৃষককে কৃষক কার্ডের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করেছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।