Web Analytics

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে এবং দ্রুত বাস্তবায়নের দাবিতে গাজীপুর মহানগর ইসলামী ছাত্রশিবির মঙ্গলবার টঙ্গীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মিছিলটি টঙ্গীর এশিয়া পেট্রোল পাম্প এলাকা থেকে শুরু হয়ে টঙ্গী সরকারি কলেজ গেটের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে অংশগ্রহণকারীরা শাকসু নির্বাচন স্থগিতের কারণ জানতে চান এবং দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানান। গাজীপুর মহানগর ছাত্রশিবিরের সভাপতি রেজাউল করিম বলেন, ছাত্রদল পরাজয়ের আশঙ্কায় নির্বাচন বাধাগ্রস্ত করছে। তিনি এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে শাকসু নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানান এবং ছাত্রদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি করেন।

সমাবেশে গাজীপুর মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ জাকির হোসেন, টঙ্গী তা’মীরুল মিল্লাত শাখার অফিস সম্পাদক মইনুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।