Web Analytics

ভোরের আগে বামরাইল বাজারে চুরির অভিযোগে আটক বাবাকে মারধর না করার জন্য স্থানীয়দের কাছে কাঁদতে কাঁদতে অনুরোধ করেছে নয় বছরের এক মেয়ে। আটক ব্যক্তির নাম অনিক হাওলাদার। স্থানীয়রা তাকে একটি খুঁটির সঙ্গে বেঁধে মারধর করছিলেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। ভিড় ঠেলে মেয়েটি এসে বাবাকে না মারার আবেদন জানায়।

স্থানীয়দের অভিযোগ, এর আগেও একাধিকবার চুরির অভিযোগে অনিক ধরা পড়েছিলেন এবং সেসব বিষয় স্থানীয়ভাবে মীমাংসা করা হয়েছিল। ঘটনার সময় মেয়েটি বাড়ি থেকে চা ও রুটি নিয়ে আসে। চায়ে রুটি ভিজিয়ে সে বাবাকে খাওয়ায় এবং ব্যথার জায়গায় হাত বুলিয়ে বাবার অবস্থা জানতে চায়।

উজিরপুর মডেল থানার ওসি মো. রকিবুল ইসলাম জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও দেখে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। পরে স্থানীয়রা সালিশের মাধ্যমে বিষয়টি নিজেদের মধ্যে মীমাংসা করেন। মানবিক বিবেচনায় অনিককে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেননি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।