Web Analytics

রাজধানীর বনানী থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা। মঙ্গলবার এই আদেশ দেওয়া হয়। মামলার অপর আসামি মো. তাইবুর সাইফ অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে শিশু আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক সাইফুল ইসলাম সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন।

রিমান্ড আবেদনে বলা হয়, ১৩ জুন সকালে বনানী নেভী হেডকোয়ার্টার্সের সামনে একটি মাইক্রোবাস থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, তারা নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন ও উৎখাতের ষড়যন্ত্রে লিফলেট ও পোস্টার বিতরণ করছিলেন। এর আগে ১৬ মে একই স্থানে বেআইনি মিছিলের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে শেখ হাসিনার ছবি সম্বলিত ২৪টি পিভিসি পোস্টার, একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়।

আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন করে বলেন, আসামিরা কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত নন এবং ঘটনার দিন তারা একসঙ্গে টি-২০ বিশ্বকাপ খেলা দেখছিলেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।