Web Analytics

সমাজকল্যাণ ও মহিলা ও শিশুবিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বিয়ের আগে ছেলে-মেয়েদের থ্যালাসেমিয়া বাহক কিনা তা জানা অত্যন্ত জরুরি। শুক্রবার ঢাকার মালিবাগে বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন হাসপাতাল আয়োজিত বিশ্ব থ্যালাসেমিয়া দিবসের সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, থ্যালাসেমিয়া একটি জন্মগত রক্তস্বল্পজনিত রোগ, যা কেবল তখনই সন্তানের মধ্যে দেখা দেয় যখন স্বামী-স্ত্রী উভয়ই বাহক হন।

মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে। তিনি বলেন, দেশে প্রতি ৯ জনে একজন থ্যালাসেমিয়া বাহক এবং প্রতি বছর প্রায় ৮ হাজার শিশু এই রোগ নিয়ে জন্ম নিচ্ছে। থ্যালাসেমিয়া প্রতিরোধে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার-প্রচারণা বাড়ানোর আহ্বান জানান তিনি এবং গণমাধ্যমকে সচেতনতামূলক কনটেন্ট তৈরি করে প্রচারের ওপর গুরুত্ব দেন।

সেমিনারের আগে মন্ত্রী হাসপাতালের ডে-কেয়ার ওয়ার্ড পরিদর্শন করেন, রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসা সেবা সম্পর্কে খোঁজ নেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।