Web Analytics

ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর পর থেকে বিশ্বের বৃহত্তম ২০টি এয়ারলাইন্স প্রায় ৫৩ বিলিয়ন ডলার বাজারমূল্য হারিয়েছে। যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বেশ কয়েকটি এয়ারলাইন্স তাদের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে।

যুদ্ধ চতুর্থ সপ্তাহে প্রবেশ করায় জ্বালানির সম্ভাব্য ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন এয়ারলাইন্স নির্বাহীরা। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এয়ারলাইন্সগুলোর মোট খরচের প্রায় এক-তৃতীয়াংশ জেট ফুয়েলের পেছনে যায়, এবং যুদ্ধ শুরু হওয়ার পর এর দাম দ্বিগুণ হয়েছে। ফলে বিমান ভাড়া বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

অঞ্চলের অস্থিতিশীলতা বৈশ্বিক বিমান পরিবহন বাজারে অনিশ্চয়তা সৃষ্টি করেছে, এবং এই প্রভাব কতদিন স্থায়ী হবে তা এখনও স্পষ্ট নয়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।