Web Analytics

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি। রোববার গণমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে দলের চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এ প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, রাজনৈতিক মতপার্থক্য ও প্রতিদ্বন্দ্বিতা সন্ত্রাস, অগ্নিসংযোগ কিংবা ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তা বিঘ্নিত করার বৈধতা দিতে পারে না। তারা গভীর রাতে একজন রাজনৈতিক ও ছাত্রনেতার গ্রামের বাড়িতে হামলার ঘটনাকে উদ্বেগজনক বলে উল্লেখ করেন। তাদের মতে, এ ধরনের হামলা আইনশৃঙ্খলা পরিস্থিতি, নাগরিক নিরাপত্তা এবং গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশের জন্য হুমকি।

এবি পার্টি জানায়, সাদিক কায়েম জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির একজন যোদ্ধা। দলটি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। একই সঙ্গে সাদিক কায়েমসহ রাজনৈতিক ও ছাত্রনেতাদের ব্যক্তিগত, পারিবারিক ও আবাসিক নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।