বিভিন্ন ডিপোজিটরি পার্টিসিপেন্টে একাধিক বেনিফিশিয়ারি ওনার্স বা বিও হিসাব খোলার সুযোগ শেয়ারবাজারে কারসাজি বাড়াচ্ছে—এমন উদ্বেগের মধ্যে এ বিষয়ে শৃঙ্খলা আনার কথা ভাবছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান বলেছেন, সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমান বিধানে একই ডিপিতে একাধিক হিসাব খোলা যায় না, তবে ভিন্ন ডিপিতে নতুন হিসাব খোলার ক্ষেত্রে মোট সংখ্যার কোনো নির্দিষ্ট সীমা নেই।
বিএসইসির প্রকাশিত আদেশের তফসিলে আলোচিত বিনিয়োগকারী আবুল খায়ের হিরুর নামে ৩২টি বিও হিসাবের তথ্য রয়েছে। সেখানে কাজী সাদিয়া হাসানের নামে ২৩টি, সায়াদুর রহমানের নামে ১১টি এবং কনিকা আফরোজের নামে ১০টি হিসাবের উল্লেখ আছে। এনআরবিসি ব্যাংকের শেয়ার কারসাজির ঘটনায় হিরুর নিজের নামে পাঁচটি হিসাব এবং ওয়ান ব্যাংকের ঘটনায় হিরু ও তাঁর সহযোগীদের ১৪টি হিসাব ব্যবহারের তথ্য তদন্তে পাওয়া যায়।
সিডিবিএলের অধীনে বর্তমানে ৫৬০টি ডিপি রয়েছে; প্রতিটিতে একটি করে হিসাব খুললে একজনের সম্ভাব্য হিসাব ৫৬০টি পর্যন্ত হতে পারে। সিডিবিএলের হিসাবে সচল বিও হিসাব ১৬ লাখ ৮৩ হাজার ৮৬৯টি, যার মধ্যে ১২ লাখ ২ হাজার ১৬৮টিতে শেয়ার জমা রয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।