Web Analytics

বাংলাদেশের সাতটি বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার, ১৬ মার্চ ২০২৬ তারিখে শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান। তিনি বলেন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অধ্যাপক ছিদ্দিকুর রহমান খানকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মো. নুরুল ইসলামকে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। কুয়েটের উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মো. মাসউদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অধ্যাপক ড. ফোরকান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অধ্যাপক রইস উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নতুন চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. মামুন আহমেদকে নিয়োগ দেওয়া হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।