Web Analytics

পাকিস্তানের যোগাযোগমন্ত্রী আবদুল আলিম খান ইরানের বর্তমান পরিস্থিতি, দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদ্দামের সঙ্গে আলোচনা করেছেন। পাকিস্তানের যোগাযোগ মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম ডন এ তথ্য জানিয়েছে। বৈঠকে ইরানের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে খান আশা প্রকাশ করেন, কঠিন সময় কাটিয়ে ইরান ঘুরে দাঁড়াতে পারবে।

পারস্পরিক সমস্যার সমাধানে আশ্বাস দেওয়ায় পাকিস্তানের মন্ত্রীকে ধন্যবাদ জানান ইরানের রাষ্ট্রদূত। তিনি ইরানের প্রতি পাকিস্তানের জনগণের অবিচল সমর্থনেরও প্রশংসা করেন। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়টি আলোচিত হয়।

পাকিস্তান-ইরান সীমান্তে বাণিজ্য সম্প্রসারণ নিয়েও উভয় পক্ষ আলোচনা করেছে। তাদের মতে, অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি দুই দেশের জন্যই কল্যাণকর হবে। আবদুল আলিম খান ইরানের জনগণের শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনা করেন এবং নিকট ভবিষ্যতে ইরান সফরের আগ্রহ প্রকাশ করেন। রাষ্ট্রদূত তাঁর এই আগ্রহকে স্বাগত জানান।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।