Web Analytics

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দপ্তর সম্পাদক (যুগ্ম সদস্য সচিব) সালেহ উদ্দিন সিফাত আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন। তিনি গুয়াংজু শহরে অনুষ্ঠিতব্য ‘গুয়াংজু ডেমোক্রেসি ফোরাম-২০২৬’-এ বক্তা হিসেবে অংশ নেবেন। এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত জানান, সিফাত বুধবার ঢাকা ছাড়বেন। সম্মেলনটির আয়োজন করছে ‘মে ১৮ ফাউন্ডেশন’।

এবারের ফোরামে নেপাল, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মায়ানমার, মেক্সিকো ও বাংলাদেশ থেকে ছয়জন তরুণ নেতা বক্তব্য দেবেন। সিফাতের আলোচনার বিষয় ‘তরুণদের লড়াই থেকে অভ্যুত্থান: একটি প্রজন্মগত জাগরণ’। তিনি তুলে ধরবেন কীভাবে বাংলাদেশের তরুণরা প্রচলিত রাজনৈতিক কাঠামোর বাইরে গিয়ে স্বতন্ত্র অবস্থান তৈরি করেছে এবং গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে সংগঠিত হয়েছে। এছাড়া তিনি বিচার, প্রাতিষ্ঠানিক সংস্কার, মানবাধিকার ও দক্ষিণ এশীয় আঞ্চলিক ভিশন নিয়েও আলোচনা করবেন।

দক্ষিণ কোরিয়া সফরকালে সিফাত এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের নেতাকর্মীদের সঙ্গে সিউলে মতবিনিময় সভায়ও অংশ নেবেন। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ ইতোমধ্যে কোরিয়ায় পৌঁছেছেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।