Web Analytics

আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুলকে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার নগরীর মদীনা মার্কেট এলাকার একটি মিলনায়তনে দলের কেন্দ্রীয় নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম এমপি এ ঘোষণা দেন। তিনি বাবুলের পক্ষে নির্বাচনি কার্যক্রম জোরদারের জন্য নেতাকর্মীদের নির্দেশনা দেন।

সিলেট মহানগর জামায়াতের থানা মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্যদের দুই দিনব্যাপী শিক্ষা শিবিরের সমাপনী অনুষ্ঠনে এ ঘোষণা দেওয়া হয়। আজহারুল ইসলাম বলেন, নগরবাসীর নাগরিক অধিকার নিশ্চিত করা এবং সিলেটকে ইনসাফভিত্তিক, আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই বাবুলকে মনোনয়ন দেওয়া হয়েছে।

তিনি বলেন, জনপ্রতিনিধির দায়িত্ব উন্নয়ন প্রকল্পের বাইরে জনগণের অধিকার, নাগরিক সেবা, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করাও। বাবুলকে পরিচ্ছন্ন রাজনীতি, সততা ও যোগ্যতার প্রতীক উল্লেখ করে তিনি প্রতিটি ওয়ার্ড, পাড়া-মহল্লা ও পরিবারের কাছে প্রার্থীর পরিচয় ও পরিকল্পনা তুলে ধরার আহ্বান জানান। নাম ঘোষণার পর উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায় এবং গণসংযোগ জোরদারের নির্দেশনা দেওয়া হয়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।