Web Analytics

এনসিপি আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জানিয়েছেন, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সরকারের অবস্থান সংসদে জানতে চাওয়া হবে। শনিবার জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভা শেষে তিনি এ কথা বলেন।

এর আগে একই দিন জামায়াতে ইসলামীর কার্যালয়ে ১১ দলের বৈঠক শেষে জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ বলেন, আগামীকাল (রবিবার) সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামবে ১১ দল। তিনি জানান, ২৮ মার্চ শীর্ষ নেতৃত্বের বৈঠকে আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করা হবে।

সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, সংবিধান সংস্কার কমিশন নিয়ে আলোচনার বিষয়টি কার্যসূচিতে ছিল না, তবে সরকার সংসদের মাধ্যমেই বিষয়টি নিষ্পত্তি করতে চায়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।