Web Analytics

চীনে অবৈধভাবে ইরানি তেল সরবরাহে সহায়তার অভিযোগে তিন ব্যক্তি ও নয়টি প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন অর্থ বিভাগ এই ঘোষণা দেয়। নিষেধাজ্ঞার আওতায় হংকং, সংযুক্ত আরব আমিরাত ও ওমানের কোম্পানিগুলো রয়েছে। মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) হয়ে ছদ্মবেশী প্রতিষ্ঠানের মাধ্যমে চীনে তেল বিক্রি ও পরিবহনে সহায়তাকারীদের লক্ষ্য করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে গত শুক্রবারও ইরানের ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল কর্মসূচিতে সহায়তার অভিযোগে কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

নিষেধাজ্ঞাপ্রাপ্তদের মধ্যে রয়েছে হংকং ব্লু ওশান লিমিটেড, হংকং সানমু লিমিটেড, জিয়ান্দি এইচকে লিমিটেড, ম্যাক্স অনার ইন্টারন্যাশনাল ট্রেড কোম্পানি, দুবাইয়ের ওশান আলিয়াঞ্জ শিপিং, শারজাহভিত্তিক আতিক এনার্জি এবং ওমানের জিউস লজিস্টিক গ্রুপ। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ইরানের অস্ত্র, পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোর অর্থায়ন বন্ধে নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে। মার্কিন পররাষ্ট্র দপ্তর আইআরজিসির আর্থিক নেটওয়ার্ক ধ্বংসে তথ্য দিলে ১ কোটি ৫০ লাখ ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে।

এই পদক্ষেপটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের কয়েক দিন আগে নেওয়া হয়েছে, যেখানে ইরান ইস্যু আলোচনায় আসতে পারে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।