Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ইউনাইটেড নেশনস প্লাজার তুর্কি হাউসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ও তুরস্কের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং বহুমাত্রিক করার বিষয়ে দুই নেতা মতবিনিময় করেন।

বৈঠকে অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতেও দুই দেশের নেতারা মত বিনিময় করেন। আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক গভীর করা এবং উভয় দেশের মধ্যে সহযোগিতার পরিধি বাড়ানোর বিষয় গুরুত্ব পায়।

দুই নেতা আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে ঘনিষ্ঠ সহযোগিতা ও সমন্বয় অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। পারস্পরিক স্বার্থ ও অভিন্ন অগ্রাধিকারের ভিত্তিতে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং ভবিষ্যৎ সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।