Web Analytics

সিরিয়ার ইদলিবের আবু-জুহুর বিমানঘাঁটিতে গত সপ্তাহে ইসরাইলি হামলার পর তুরস্ক অভিযোগ করেছে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে নতুন ফাঁদ তৈরি করছেন। বৃহস্পতিবার তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর জানায়, নেতানিয়াহুর মতো ব্যক্তির ফাঁদে পা না দেওয়ার যথেষ্ট অভিজ্ঞতা তাদের আছে।

ইসরাইল দাবি করেছিল, ওই ঘাঁটিতে তুরস্ক সেনা মোতায়েনের চেষ্টা করছিল বলেই হামলা চালানো হয়েছে। তুরস্ক ও যুক্তরাষ্ট্র উভয়েই এই দাবি প্রত্যাখ্যান করেছে। হামলায় বিমানঘাঁটির রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়। পরে ইসরাইল জানায়, হামলার কয়েক ঘণ্টা আগে তুরস্কের একটি সামরিক প্রতিনিধি দল ঘাঁটিটি পরিদর্শন করেছিল, তবে তুরস্ক ওই দাবিও অস্বীকার করেছে।

সিরিয়ার একটি পর্যবেক্ষক সংস্থা বলেছে, তুর্কি প্রতিনিধি দলটি কেবল বিমানঘাঁটি পুনর্গঠনের বিষয়টি দেখতে সেখানে গিয়েছিল। তবু নেতানিয়াহু দাবি করেছেন, তুর্কি সেনারা ঘাঁটিতে গিয়েছিল এবং তাদের উপস্থিতি ইসরাইলের নিরাপত্তার জন্য হুমকি। ইসরাইলি আর্মি রেডিওকে তিনি বলেন, উত্তরের দিকে তুর্কি সামরিক বাহিনীর অগ্রগতি ইসরাইল মেনে নেবে না।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।