Web Analytics

নতুন সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা ঘোষণার পর জানা গেছে, দেশের ২৫টি জেলা সরাসরি মন্ত্রী বা প্রতিমন্ত্রীর প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করলেও এসব জেলার কেউ মন্ত্রিসভায় স্থান পাননি। মঙ্গলবার রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তারেক রহমান। তার নেতৃত্বে গঠিত মন্ত্রিসভায় দেশের এক-তৃতীয়াংশেরও বেশি জেলা প্রতিনিধিত্ব পায়নি।

দলীয় সূত্রে প্রকাশিত তালিকা বিশ্লেষণে দেখা গেছে, কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, রংপুর, চাঁপাইনবাবগঞ্জ, মেহেরপুর, সাতক্ষীরা ও চুয়াডাঙ্গা জেলায় বিএনপি কোনো আসনে জয়ী না হওয়ায় সেখান থেকে মন্ত্রী হওয়ার সুযোগ তৈরি হয়নি। নোয়াখালী ও খুলনাতেও কেউ মন্ত্রিত্ব পাননি। গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুরে একাধিক আসনে জয় পেলেও মন্ত্রিত্ব মেলেনি। তবে ফরিদপুর ও রাজবাড়ী থেকে একজন করে প্রতিমন্ত্রী নেওয়া হয়েছে।

ঢাকা জেলায় শেখ রবিউল আলম পূর্ণ মন্ত্রী হিসেবে সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। আরও চারজন প্রতিমন্ত্রী হয়েছেন, যার মধ্যে সাবেক ফুটবলার আমিনুল হক টেকনোক্র্যাট কোটায় অন্তর্ভুক্ত। তবে ঢাকা জেলার কিছু এলাকা ও পার্শ্ববর্তী মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকেও কেউ মন্ত্রিসভায় স্থান পাননি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।