Web Analytics

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস) বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে উভয় পক্ষের সম্মিলিত সামরিক হতাহতের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে। প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে রুশ বাহিনীর মোট হতাহতের সংখ্যা প্রায় ১৪ লাখ, যার মধ্যে ৪ লাখ থেকে সাড়ে ৪ লাখ সেনা নিহত হয়েছেন। মোট হতাহত হিসেবে নিহত, আহত ও নিখোঁজ সেনাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

একই সময়ে ইউক্রেনের সামরিক বাহিনীর হতাহতের সংখ্যা ৫ লাখ ২৫ হাজার থেকে ৬ লাখ ২৫ হাজারের মধ্যে, যার মধ্যে ১ লাখ ২৫ হাজার থেকে দেড় লাখ সেনা নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সিএসআইএস আরও জানায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রের সব যুদ্ধে নিহত সেনাদের তুলনায় রাশিয়ার নিহত সেনার সংখ্যা চার গুণেরও বেশি। চলতি বছরের প্রথমার্ধে রুশ ও ইউক্রেনীয় বাহিনীর হতাহতের অনুপাত প্রায় ৮:১-এ পৌঁছেছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।