Web Analytics

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারা দেশে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার সকাল থেকে অনলাইন ও কাউন্টার উভয় মাধ্যমেই টিকিট বিক্রি শুরু হয়েছে। ২১ মে থেকে ঈদের আগ পর্যন্ত যাত্রার জন্য টিকিট বিক্রি করা হচ্ছে।

শ্যামলী এন আর ট্রাভেলসের জেনারেল ম্যানেজার জীবন চক্রবর্তী জানান, শুক্রবার সকাল থেকেই তাদের সব টিকিট বিক্রি শুরু হয়েছে। ২৪ মে রাত, ২৫ মে সারাদিন এবং ২৬ মে সকালের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। তিনি জানান, সকাল ১০টার মধ্যেই এসব তারিখের অধিকাংশ টিকিট বিক্রি হয়ে গেছে, কারণ সরকারি ছুটি শুরু হচ্ছে ২৫ মে থেকে।

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, বিআরটিএ নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। অনলাইন প্ল্যাটফর্মেও একই ভাড়া কার্যকর থাকবে এবং প্রতিটি কাউন্টারে বিআরটিএ অনুমোদিত ভাড়ার চার্ট টাঙানো বাধ্যতামূলক করা হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।