Web Analytics

অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ নতুন শিক্ষা আইনের খসড়া প্রকাশ করেছে। গত রোববার প্রকাশিত এই খসড়ার ওপর মতামত আগামী ৭ ফেব্রুয়ারি বিকেল ৫টার মধ্যে নির্ধারিত ই-মেইলে পাঠাতে বলা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক, জীবনব্যাপী ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে এই আইন প্রণয়ন করা হয়েছে। এতে নিরক্ষরতা দূরীকরণ, অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার প্রসার, সবার জন্য মানসম্পন্ন শিক্ষার সুযোগ নিশ্চিত করা এবং শিক্ষক-শিক্ষার্থীর অধিকার ও কল্যাণ রক্ষার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

প্রস্তাবিত আইনটি বিদ্যমান শিক্ষা-সংক্রান্ত বিধানগুলোকে আরও সংহত ও কার্যকর করার উদ্দেশ্যে পরিপূরক বিধান হিসেবে আনা হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।