Web Analytics

ইরান হরমুজ প্রণালিতে রাশিয়ার জাহাজ চলাচলের ফি মওকুফ করেছে বলে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ নভোস্তি জানিয়েছে। মস্কোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি জানান, রাশিয়াসহ ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর জন্য এই ছাড় দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয় এই সুবিধা দিচ্ছে, তবে ভবিষ্যতে কী হবে তা এখনই বলা যাচ্ছে না।

এই সিদ্ধান্ত আসে এমন এক সময়ে, যখন যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের প্রেক্ষাপটে তেহরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিল। ফলে নির্দিষ্ট দেশগুলোর জন্য ফি মওকুফের পদক্ষেপ ইরানের কূটনৈতিক ভারসাম্য রক্ষার প্রচেষ্টা হিসেবে দেখা যাচ্ছে।

তবে এই ছাড় কতদিন বহাল থাকবে বা ভবিষ্যতে আরও কোন দেশ এতে অন্তর্ভুক্ত হবে, তা এখনো স্পষ্ট নয়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।