Web Analytics

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি বলেছেন, নানা সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। তিনি রোববার রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) আয়োজিত এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনকালে এসব কথা বলেন। মন্ত্রী শিক্ষকদের ‘জাতির কায়রোপ্রাকটিক ডাক্তার’ হিসেবে উল্লেখ করে বলেন, তারা দেশের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলেন।

মন্ত্রী বলেন, আগামীর বাংলাদেশ গঠন একটি জাতীয় অঙ্গীকার, যা কোনো ব্যক্তি বা সরকারের একক এজেন্ডা নয়। এই লক্ষ্য অর্জনে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি এসএসসি ও এইচএসসি পরীক্ষার দীর্ঘসূত্রিতা এবং এর ফলে শিক্ষার্থীদের সময় নষ্ট হওয়ার বিষয়টি তুলে ধরে কার্যকর সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষকদের প্রশিক্ষণ শেষে লিখিত সুপারিশ জমা দেওয়ার নির্দেশনা দেন তিনি।

শিক্ষামন্ত্রী শিক্ষা খাতকে ‘ইবাদতখানা’ হিসেবে উল্লেখ করে বলেন, শিক্ষা কার্যক্রমের প্রতিটি ভালো ফলাফল শিক্ষককে দীর্ঘমেয়াদে উপকৃত করে। তিনি শিক্ষকদের সম্মিলিত ও গঠনমূলক ভূমিকার ওপর গুরুত্বারোপ করে আগামীর উন্নত বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।