Web Analytics

সিবিএস নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নেভি সিলস ও আর্মি রেঞ্জার্সসহ শত শত বিশেষ বাহিনীর সদস্য বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থান করছে। প্রতিবেদনে বলা হয়েছে, হাজার হাজার মার্কিন মেরিন ও প্যারাট্রুপারও ইতোমধ্যে ওই অঞ্চলে মোতায়েন রয়েছে। সূত্রগুলো জানিয়েছে, এই মোতায়েনের উদ্দেশ্য হলো ইরানকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিভিন্ন সামরিক পদক্ষেপ নেওয়ার সুযোগ করে দেওয়া।

সিবিএসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, সম্ভাব্য পরিকল্পনার মধ্যে রয়েছে হরমুজ প্রণালী খুলে দেওয়া, খারগ দ্বীপের তেলের নিয়ন্ত্রণ নেওয়া বা ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত দখল করা। তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এর আগে সেন্টকম জানিয়েছিল, ইউএসএস ট্রিপোলি জাহাজে করে প্রায় সাড়ে তিন হাজার নাবিক ও মেরিন সদস্য মধ্যপ্রাচ্যে পৌঁছেছে।

প্রতিবেদনে সম্ভাব্য সামরিক পদক্ষেপের সময় বা পরিসর সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।