Web Analytics

ইরান ইসরাইলের বিভিন্ন এলাকায় লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ)। হামলার পরপরই আইডিএফ দেশজুড়ে জরুরি সতর্কতা জারি করে এবং নাগরিকদের মোবাইল ফোনে বার্তা পাঠিয়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেয়।

আইডিএফ জানায়, ইরানের এ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে এবং আকাশেই ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংসের চেষ্টা চলছে। বিবিসি সূত্রে প্রকাশিত প্রতিবেদনে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে কোনো তথ্য উল্লেখ করা হয়নি।

এই হামলার ফলে ইসরাইলে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।