Web Analytics

জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য রাজনীতি বিভাগের সহকারী অধ্যাপক সিনা আজোদি জানিয়েছেন, চলমান সংঘাতে ইরান ও যুক্তরাষ্ট্র উভয় পক্ষই কৌশলগতভাবে প্রতিপক্ষকে আগে নতি স্বীকার করাতে চায়। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দুই পক্ষের লক্ষ্য পরস্পর-সম্পর্কিত। উত্তেজনা বাড়িয়ে প্রত্যেকেই চায় অন্য পক্ষ আগে পিছিয়ে যাক এবং তাদের দাবির কাছে নতি স্বীকার করুক।

আজোদি বলেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য হলো ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে এনে ওয়াশিংটনের শর্তগুলো মেনে নিতে বাধ্য করা। অন্যদিকে ইরান দাবি করছে, যুক্তরাষ্ট্রকে আগে নৌ অবরোধ প্রত্যাহার করতে হবে এবং দুই দেশের মধ্যে হওয়া সমঝোতা স্মারক সম্পূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে।

তিনি আরও বলেন, উভয় পক্ষই দেখাতে চায় যে তারা নিজেদের অবস্থান থেকে সরে আসছে না, বরং অবস্থান আরও কঠোর করছে, যাতে শেষ পর্যন্ত প্রতিপক্ষই ছাড় দিতে বাধ্য হয়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।