Web Analytics

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার সকাল ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতের শুরুতে রাষ্ট্রদূত রিজভীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

বৈঠকে বাংলাদেশ ও চীনের রাজনৈতিক সম্পর্ক এবং চলমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়েও তারা সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন।

আলোচনায় দুই দেশের চলমান উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়। বৈঠকে চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন লিউ ইউইন ও রাজনৈতিক অ্যাটাশে লিং শুয়ান উপস্থিত ছিলেন। রিজভীর ব্যক্তিগত সহকারী কাজী নজরুল ইসলাম এবং সহকারী ব্যক্তিগত সহকারী জাহেদুল আলমও উপস্থিত ছিলেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।