ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানকে লক্ষ্য করে সামরিক হুমকি ও নতুন অস্ত্রের সক্ষমতা প্রদর্শনের মাধ্যমে ‘হুমকিনির্ভর কূটনীতি’ পরিচালনার অভিযোগ করেছেন। তিনি বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার কথা বললেও যুক্তরাষ্ট্র দেশটির বিরুদ্ধে আরও বিধ্বংসী অস্ত্র ব্যবহারের সম্ভাবনা বিবেচনা করছে।
পেজেশকিয়ানের দাবি, যুদ্ধের প্রথম দিন যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের লামের্দ শহরের একটি ক্রীড়া হলে ২১ জন বেসামরিক মানুষ নিহত হন। তাঁর ভাষ্য অনুযায়ী, ওই হামলায় যুক্তরাষ্ট্রের প্রিসিশন স্ট্রাইক মিসাইল বা পিআরএসএম ব্যবহার করা হয়েছিল। তিনি মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে বলেন, ভূগর্ভস্থ একটি ইরানি পারমাণবিক স্থাপনায় হামলার জন্য পেন্টাগন এমওএবি বোমা মোতায়েনের বিষয়টি বিবেচনা করছে।
এমওএবি বোমাটি ‘মাদার অব অল বম্বস’ নামে পরিচিত। পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র একদিকে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের কথা বলছে, অন্যদিকে আরও বিধ্বংসী অস্ত্র ব্যবহারের হুমকি দিচ্ছে। তিনি এই অবস্থানকে লজ্জাজনক আখ্যা দিয়ে বিশ্বশান্তি ও নিরাপত্তার জন্য হুমকি কে সৃষ্টি করছে—সে প্রশ্ন তোলেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।