Web Analytics

কুয়েত জানিয়েছে, দেশটির তিনটি সীমান্ত চৌকি এবং একটি অফশোর তেল উত্তোলন প্ল্যাটফর্মে হামলা হয়েছে। এসব হামলায় অবকাঠামোর ক্ষতি হয়েছে এবং অন্তত একজন কর্মী আহত হয়েছেন। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে দেশের উত্তরাঞ্চলের তিনটি স্থল সীমান্ত কেন্দ্র ‘অপরাধমূলক হামলার’ শিকার হয়েছে।

কুয়েত অয়েল কোম্পানি পরিচালিত আঞ্চলিক জলসীমার একটি অফশোর ড্রিলিং প্ল্যাটফর্মে একটি ড্রোন আঘাত হানে, এতে সেখানে কর্মরত একজন আহত হন। হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।

কর্তৃপক্ষ ঘটনাগুলোর তদন্ত শুরু করেছে, তবে হামলার উৎস ও উদ্দেশ্য সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।