Web Analytics

মুক্তিযোদ্ধাদের মরদেহ দাফন, সৎকার ও পরিবহনের তাৎক্ষণিক ব্যয় নির্বাহে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট থেকে ৯ কোটি ৪৯ লাখ ৯৪ হাজার ৪০০ টাকা আর্থিক মঞ্জুরি দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বাজেট অধিশাখা ২৯ সেপ্টেম্বর জারি করা আদেশে এই বরাদ্দের কথা জানায়। দেশের বিভিন্ন জেলার জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের অনুকূলে অর্থ ছাড় দেওয়া হবে।

মন্ত্রণালয়ের পরিচালন বাজেটের বিশেষ কার্যক্রমের আওতায় যুদ্ধাহত ও অন্যান্য মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা খাতের দাফন অনুদানের জন্য বরাদ্দ ১৮ কোটি টাকা থেকে এই অর্থ ব্যয় করা হবে। সংশ্লিষ্ট জেলা ও উপজেলা প্রশাসন নিজ নিজ হিসাবরক্ষণ কার্যালয় থেকে অর্থ উত্তোলন করবে। এ জন্য সারণি অনুযায়ী মোট বরাদ্দের অথরিটি সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কার্যালয়ে পাঠাতে চীফ একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারকে অনুরোধ করা হয়েছে।

আদেশ অনুযায়ী, ছাড়কৃত অর্থ চলতি অর্থবছরের নির্ধারিত দাফন অনুদান খাতে সমন্বয় হবে। এই অর্থ শুধু মুক্তিযোদ্ধার মরদেহ সৎকার, সমাহিত ও পরিবহনে ব্যয় করা যাবে। সরকারি আর্থিক বিধি-বিধান অনুসরণ করতে হবে এবং অনিয়ম হলে বিতরণকারী কর্তৃপক্ষ দায়ী থাকবে। ৩০ জুন ২০২৭-এর পর অব্যয়িত অর্থ সরকারি কোষাগারে জমা দিয়ে মন্ত্রণালয়কে জানাতে হবে। ৬৪ জেলার জেলা প্রশাসক ও সব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।