Web Analytics

খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, দেশে এই মুহূর্তে কোনো খাদ্যের ঘাটতি নেই এবং পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে। রোববার দুপুরে মানিকগঞ্জ পৌরসভার বেউথা এলাকায় অবস্থিত খাদ্যগুদাম ও সাটুরিয়া খাদ্যগুদাম পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করাকে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন তিনি।

পরিদর্শনকালে মন্ত্রী গুদামের পরিবেশ, খাদ্যশস্যের মজুত, সংরক্ষণব্যবস্থা এবং সংশ্লিষ্ট নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করেন। দুর্যোগ বা সংকট মোকাবিলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখার পাশাপাশি সঠিক সংরক্ষণ ও সরবরাহ নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। কর্মকর্তারা গুদামের বর্তমান মজুত ও সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে তাঁকে বিস্তারিত জানান।

খাদ্যমন্ত্রী বলেন, দেশের কোনো খাদ্যগুদামে অনিয়ম পাওয়া গেলে কাউকেই ছাড় দেওয়া হবে না। পর্যায়ক্রমে দেশের সব খাদ্যগুদাম পরিদর্শন করা হবে বলেও জানান তিনি। ভবিষ্যতে সিন্ডিকেটকারী এবং খাদ্য বিতরণে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলেন। পরিদর্শনে জেলা প্রশাসন, পুলিশ ও খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।