মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন যে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল রক্ষায় যুক্তরাষ্ট্রকে সহায়তা না করলে তা ন্যাটোর ভবিষ্যতের জন্য ভালো হবে না। ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, হরমুজ প্রণালি পুনরায় চালু করা হবে একমাত্র সঠিক সিদ্ধান্ত, কারণ ইউরোপ ও চীন উপসাগরীয় তেলের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।
ট্রাম্প বলেন, যদি অন্যান্য দেশ থেকে কোনো প্রতিক্রিয়া না আসে, তবে এটি ন্যাটোর ভবিষ্যতের জন্য খুবই খারাপ হতে পারে। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ইউরোপীয় মিত্রদের সঙ্গে সবসময় ভালো আচরণ করেছে। ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাহায্যের কথাও তিনি স্মরণ করিয়ে দেন এবং বলেন, এবার দেখা যাবে ইউরোপ যুক্তরাষ্ট্রকে সাহায্য করে কিনা।
তিনি চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্যকে এই প্রণালি খুলে দেওয়ায় সহায়তা করার আহ্বান জানান। হরমুজ প্রণালি বিশ্বের সবচেয়ে ব্যস্ত তেল পরিবহন পথ, যার মাধ্যমে প্রায় ২০ শতাংশ বৈশ্বিক তেল সরবরাহ হয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।