Web Analytics

ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভারতের রাজধানী দিল্লিতে আজ বিক্ষোভে নামছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। তাদের ‘চলো দিল্লি’ পদযাত্রা দুপুর ১২টায় মধ্য দিল্লির মিন্টো রোড-রাজীব চৌক এলাকা থেকে শুরু হয়ে রামলীলা ময়দানে শেষ হওয়ার কথা। অন্যদিকে, ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গার স্মরণে পাল্টা সমাবেশের ডাক দিয়েছে ক্ষমতাসীন বিজেপি। দুই পক্ষের কর্মসূচি ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে।

কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। শুধু রামলীলা ময়দানেই ১০ হাজার পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিবাদস্থলের আশপাশে ব্যারিকেড দেওয়া হয়েছে। যন্তর মন্তর ও নির্বাচন কমিশনের কার্যালয়ের বাইরে জমায়েতও নিষিদ্ধ করা হয়েছে।

রাহুল গান্ধীসহ কংগ্রেসের শীর্ষ নেতারা রোববার দিল্লিতে থাকবেন বলে জানানো হয়েছে। বিভিন্ন রাজ্যের একাধিক মুখ্যমন্ত্রী ও সাবেক মুখ্যমন্ত্রীও সেখানে থাকবেন। ইন্ডিয়া জোটের কর্মসূচিকে সমর্থন করেছে ককরোচ জনতা পার্টি। আইসা নেত্রী নেহা বোরাও সমর্থকদের রামলীলা ময়দানে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছেন। আয়োজকদের দাবি, রাজধানীতে ১০ লাখ মানুষের সমাগম হতে পারে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।