Web Analytics

ফ্লাইটগ্লোবালের সর্বশেষ ওয়ার্ল্ড এয়ার ফোর্সেস ডিরেক্টরিতে ভারতীয় বিমানবাহিনীর সক্রিয় রাফাল যুদ্ধবিমানের সংখ্যা ৩২ দেখানো হয়েছে, যা আগের ২০২৬ সংস্করণে ছিল ৩৫। দ্য হিন্দুর উদ্ধৃত প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ফ্রান্সের কাছ থেকে মোট ৩৬টি রাফাল কিনেছিল। এর মধ্যে ২৮টি এক আসনের ইএইচ এবং আটটি দুই আসনের ডিএইচ সংস্করণের বিমান।

নতুন তালিকায় তিনটি কম বিমান সক্রিয় দেখানোর কারণ বা কোন বিমানগুলো সক্রিয় বহরের বাইরে রয়েছে, সে বিষয়ে ফ্লাইটগ্লোবাল কোনো বিস্তারিত ব্যাখ্যা দেয়নি। প্রতিষ্ঠানটি সিরিয়ামের সামরিক বিমানবহরসংক্রান্ত তথ্যভান্ডার ব্যবহার করে হিসাব তৈরি করে। ২০২৬ সালের জুনে ভারতীয় বিমানবাহিনী ৩৬টি রাফালের জন্য রক্ষণাবেক্ষণ ও কারিগরি সহায়তাসংক্রান্ত ‘ব্রিজ সাপোর্ট’ চেয়ে দরপত্র আহ্বান করেছিল।

২০২৫ সালের মে মাসের ভারত-পাকিস্তান সংঘাতের পর এই তথ্য নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। পাকিস্তান নিজেদের দাবির পক্ষে তালিকাটিকে প্রমাণ হিসেবে তুলে ধরছে। তবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, প্রকাশিত পরিসংখ্যান ভারতীয় বিমানবাহিনী বা মন্ত্রণালয় সরবরাহ করেনি। ভারত ২০২৫ সালের এপ্রিলে নৌবাহিনীর জন্য ২৬টি রাফাল-মেরিন কেনার চুক্তি করেছে এবং বিমানবাহিনীর জন্য আরও ১১৪টি রাফাল কেনা নিয়ে আলোচনা চলছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।