Web Analytics

সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অনুষ্ঠিত রাশিয়া ও ইউক্রেনের শান্তি আলোচনা বুধবার আকস্মিকভাবে শেষ হয়েছে। কোনো অগ্রগতি না হওয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আলোচনাকে ‘কঠিন’ বলে উল্লেখ করে রাশিয়ার বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে প্রক্রিয়া দীর্ঘায়িত করার অভিযোগ তোলেন। সামাজিক মাধ্যমে তিনি দাবি করেন, রাশিয়া এমন কৌশল নিচ্ছে যাতে শান্তিচুক্তির চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে বিলম্ব হয়। রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, জেলেনস্কির মন্তব্যের অল্প সময় পরই বৈঠক শেষ হয়। রুশ প্রধান আলোচক ভ্লাদিমির মেদিনস্কি জানান, শিগগিরই নতুন দফায় আলোচনা হবে, যদিও দিনক্ষণ নির্ধারিত হয়নি।

রুশ সূত্রের দাবি, বৈঠকটি ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ এবং বিভিন্ন ফরম্যাটে ছয় ঘণ্টা পর্যন্ত চলে। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেন, এই আলোচনা যুদ্ধ অবসানের পথে অর্থপূর্ণ অগ্রগতি এনেছে এবং উভয় পক্ষই সংলাপ চালিয়ে যেতে সম্মত হয়েছে। তবে রাশিয়া এখনো পূর্ব ইউক্রেন থেকে ইউক্রেনীয় সেনা প্রত্যাহারের দাবি জানাচ্ছে, যা কিয়েভ প্রত্যাখ্যান করেছে।

এদিকে জেলেনস্কি ইউক্রেনীয়দের হত্যায় সহায়তার অভিযোগে বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করেন। রুশ কর্মকর্তা নিকোলাই পাত্রুশেভ সতর্ক করে বলেন, পশ্চিমা দেশগুলো রাশিয়ার তেলবাহী জাহাজ জব্দের চেষ্টা করলে তা প্রতিহত করতে রুশ নৌবাহিনী মোতায়েন করা হতে পারে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।