Web Analytics

আসন্ন নির্বাচনের আগে কুমিল্লায় সৃষ্টি হয়েছে এক উৎসবমুখর পরিবেশ। ভোট দিতে নিজ নিজ জেলায় ফিরছেন হাজারো মানুষ। বাসস্ট্যান্ড, রেলস্টেশন ও মহাসড়কে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। পরিবারের টান ও নাগরিক দায়িত্ববোধে অনেকে উচ্চ ভাড়ার যানবাহনেও বাড়ি ফিরছেন। অনেকের চোখেমুখে তৃপ্তির ছাপ, যেন ভোট দেওয়াই এবারের সবচেয়ে বড় আনন্দ।

বিশেষ করে কুমিল্লা ইপিজেডের শ্রমজীবী মানুষরা বলছেন, বছরের পর বছর কাজের ব্যস্ততায় ভোট দেওয়া সম্ভব হয়নি, এবার সেই সুযোগ হাতছাড়া করতে চান না। যাত্রী জুয়েল রানা ও আয়েশা আক্তার জানান, দীর্ঘদিন পর ভোট দেওয়ার সুযোগ পেয়ে তারা আনন্দিত। ট্রেন ও বাসে যাত্রীদের ভিড়ে মুখর কুমিল্লা রেলওয়ে স্টেশন, কেউ বিরক্ত নয়, বরং সবার মুখে উৎসবের হাসি।

জেলা আইন-শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Card image

Related Memes

logo
No data found yet!