Web Analytics

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) দেশে আবারও বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। বুধবার ঘোষিত নতুন হার অনুযায়ী পাইকারি পর্যায়ে ১৯.৮৫ শতাংশ এবং খুচরা পর্যায়ে ১৫ থেকে ১৯.৯৪ শতাংশ পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। এছাড়া সঞ্চালন চার্জ ২৩.৯৬ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। গত ৩ থেকে ৬ মে বিদ্যুৎ উৎপাদক, সঞ্চালক ও বিতরণকারী সংস্থাগুলো দাম বাড়ানোর আবেদন জমা দেয়।

২০ ও ২১ মে অনুষ্ঠিত গণশুনানিতে রাজনৈতিক নেতা, ভোক্তা অধিকারকর্মী, ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের বিরোধিতা করেন। তাদের অভিযোগ ছিল, দীর্ঘদিনের দুর্নীতি, অব্যবস্থাপনা, ভুল পরিকল্পনা ও অপচয়ের দায় সাধারণ গ্রাহকদের ওপর চাপানো হচ্ছে। সর্বশেষ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে নির্বাহী আদেশে পাইকারি বিদ্যুতের গড় দাম ইউনিটপ্রতি ৬ টাকা ৭০ পয়সা থেকে ৭ টাকা ৪ পয়সা করা হয়েছিল।

এই সিদ্ধান্তের আগে সরকার ১ জুন থেকে জ্বালানি তেলের দাম সমন্বয় করে অকটেন, পেট্রল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়িয়েছে, তবে ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।