Web Analytics

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক পারস্পরিক সম্মান, সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা ও কূটনৈতিক শিষ্টাচারের ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত। ৮ আগস্ট রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নিয়মিত মাসিক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। বৈঠকটি পরিচালনা করেন মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

মামুনুল হক বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব বিস্তারের উদ্যোগ দুই দেশের সুসম্পর্কের সহায়ক নয় এবং জনগণ নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণ করবে। তিনি জুলাই-আগস্টের ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের স্থিতিশীলতা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দায়িত্বশীল ভূমিকার আহ্বান জানান। শেখ হাসিনাকে ঘিরে অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব বিস্তারের সুযোগ না রাখার কথাও বলেন তিনি।

তিনি ভুঁতুড়ে ও অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ, মফস্বল ও গ্রামাঞ্চলে লোডশেডিং, এবং গৃহস্থালি, শিল্প ও পরিবহন খাতে গ্যাস-জ্বালানি সংকটের কথা তুলে ধরেন। বিদ্যুৎ খাতের অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং বিকল্প উপায়ে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানান। বৈঠকে দলের একাধিক নেতা বক্তব্য রাখেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।